লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির ২০২৩-২০২৪ সেবা বর্ষের বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর, ২০২৪-২০২৫ সেবা বর্ষের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত রবিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ।
তিনি বলেন, “সেবা কাজের মূল শক্তি হলো আমাদের ভেতরের প্রতিশ্রুতি বা কমিটমেন্ট। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার আমরা নিয়েছি, তা বাস্তবায়নে প্রতিটি লায়ন সদস্যকে আন্তরিকভাবে উৎসর্গীকৃত হতে হবে।”
লায়ন নাসরিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ইসলামে প্রকাশ্য দান: রসুল (সা.) এর শিক্ষা ও লায়নিজম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির সেক্রেটারি লায়ন ইয়াসীন হীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান।
আরো বক্তব্য রাখেন আরসি হেড কোয়ার্টার ও চার্টার প্রেসিডেন্ট লায়ন শামীম মোস্তফা, রিজিওনাল চেয়ারপারসন লায়ন জাকির হোসেন, রিজিওনাল চেয়ারপারসন আবিদুর রহমান, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির বিদায়ী প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ আলাউদ্দীন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন এডভোকেট জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে ক্লাবের চার্টার ও দায়িত্বভার হস্তান্তর করেন। পরবর্তীতে প্রধান অতিথি নতুন লায়ন সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের লায়ন্স পিন পরিয়ে ক্লাবে স্বাগত জানান। —বিজ্ঞপ্তি