Lions Club of Chittagong Diamond City

Press & Media

করোনা সাপোর্ট সেন্টারের জন্য ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাবের অনুদান

September 28, 2026 1 min read 0 comments
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি’র সেবা বর্ষের (২০২০-২১) যাত্রা শুরু হলো লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারের জন্য আর্থিক অনুদান দিয়ে। গত ২ মাস ধরে কোভিড ১৯ রোগীদের সহায়তায় কাজ করে যাচ্ছেন ক্লাবের সদস্যরা। আগামীতেও এ কার্যক্রম চলতে থাকবে। সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কামরুন মালেকের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি’র প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এম এ মালেক, ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন চৌধুরী শামীম মোস্তফা, জোন চেয়ারপারসন লায়ন জাকির হোসেন, ক্লাব সেক্রেটারি লায়ন আবিদুর রহমান।
লায়ন কামরুন মালেক ডায়মন্ড সিটি ক্লাবের প্রশংসা করে বলেন, এই ক্লাব সবসময় দুস্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আজ লায়ন্স করোনা সাপোর্ট সেন্টারের জন্য অনুদান দিয়ে করোনা রোগীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল। তিনি আশা প্রকাশ করেন, ডায়মন্ড সিটি ক্লাবের সদস্যদের সেবাযূলক এ তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *